• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে নকল ঔষধ ও খাদ্য তৈরির কারখানার সন্ধান

সিসি নিউজ।। নীলফামারীতে নকল ঔষধ ও খাদ্য তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রায় ৩ লক্ষ টাকা মুল্যর বিপুল পরিমাণ নকল ঔষধ ও খাদ্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত নকল মালামালগুলো ভস্মিভূত ও কারখানা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী।

আজ সোমবার দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার বাজে ডুমুরিয়া সরকার পাড়া গ্রামে ওই নকল ঔষধ ও খাদ্য কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

জরিমানাকৃত কারখানা মালিক হলেন, গোলাম রব্বানী। সে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাজে ডুমুরিয়া সরকারপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নকল ঔষধ ও খাদ্য তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ ক্যালসিয়াম ও ওমিপ্রাজল গ্রুপের নকল ঔষধ ও খাদ্য উদ্ধার করা হয়। গোলাম রব্বানী নিজে ঔষধ প্রস্তুত ও প্যাকেটজাত করে বাজারে সরবরাহ করত।

উদ্ধারকৃত নকল ঔষধ ও খাদ্যের আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। পরে উদ্ধারকৃত মালামাল ভস্মিভূত করা হয়। কারখানা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নীলফামারী জেলা ঔষুধ তত্তাবধায়ক মিতা রায় অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ