• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শরিয়তপুরে গণধর্ষনের শিকার কলেজছাত্রী হাসপাতালে

শরীয়তপুর প্রতিনিধি।। শরীয়তপুরে অপহরণ করে এক কলেজছাত্রীকে গনধর্ষনের অভিযোগ মিলেছে। অসুস্থ ওই ছাত্রীকে মঙ্গলবার রাত ১০টায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ধর্ষনের শিকার ওই ছাত্রী সদরের কনেকশ্বর ইউনিয়নের ইকোরির বাসিন্দা। সে শরিয়তপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তাকে হাসপাতালে আনার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খন্দকার রাশেদ প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করেন।

ভুক্তভোগীর ভাষ্যমতে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শরীয়তপুর সরকারি কলেজে পরীক্ষা শেষে সহপাঠীর সঙ্গে অটোযোগে মনোহর মোড়ের একটি রেস্টুরেন্টে খাওয়ার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে শরীয়তপুর বনবিভাগের সামনে অজ্ঞাত পরিচয়ের ৪-৫ জন লোক তাদের অটোরিকশা থামায়।

এসময় দুর্বৃত্তরা তাদের দুজনকে নামিয়ে পাশের বন বিভাগের বাগানে নিয়ে যায়। সেখানে প্রথমে ওই শিক্ষার্থীর সহপাঠীকে মারধর করে তাড়িয়ে দেয়। পরে ওই ছাত্রীকে সংঘবদ্ধভাবে কয়েকজন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

এদিকে মারধরের শিকার ভুক্তভোগীর সহপাঠী সবুজ আলী ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বাড়ি জেলার ভেদরগঞ্জ উপজেলায়।

তবে শরিয়তপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, পুলিশ গণধর্ষণের ঘটনার বিষয়ে অবগত হয়েছে। তবে ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ্য থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ