• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাটির ৩০ ফুট নীচে ২ বছরের শিশু, জীবিত উদ্ধারের চেষ্টা

সিসি নিউজ ডেস্ক।। রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে (৩০ ফুট) দুই বছরের শিশু পড়ে গেছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি টিম ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের একটি  মাঠে এ ঘটনা ঘটে। ওই শিশুর নাম সার্জিদ (২)।

সে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের ছেলে।

কোয়েলহাট পূর্বপাড়ার স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ও জালাল উদ্দীন জানান, দুপুর ১২টার দিকে জমি থেকে মাটি নিয়ে আসা একটি ট্রলি জমিতে আটকে যায়। রাকিব, তার স্ত্রী রুনা খাতুনসহ তাদের দুই বছরের ছেলেকে নিয়ে সেই ট্রলিটি দেখতে যান। পরে শিশুটি তার মায়ের কোল থেকে নেমে জমির মধ্যে হাঁটছিল।

এরই মধ্যে একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে  মধ্যে পড়ে যায় সে। কিন্তু তার মা-বাবা গর্তের মধ্য থেকে শিশুটিকে তুলতে পারছিলেন না। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকর্মীরা এসে মাটি খুঁড়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। স্থানীয় লোকজনও তাদের সহযোগিতা করছে।

শিশুটির মা রুনা খাতুন বলেন, ‘মাটিতে আটকে যাওয়া ট্রলি দেখতে এসে আমার বাচ্চাটি কোল থেকে নেমে যায়। এ অবস্থায় কোথাও যেন কান্নার শব্দ শোনা যায়। আমি তাকে খুঁজছি, কিন্তু দেখতে পাচ্ছি না।’

তানোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল রউফ বলেন, ‘বাচ্চাটি উদ্ধারের জন্য ৫ ঘণ্টা ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ সহায় হলে তাকে জীবিত উদ্ধার করা যাবে।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, ‘বাচ্চাটির গর্তে পড়ে যাওয়ার বিষয়টি দুঃখজনক। সবাই দোয়া করুন, বাচ্চাটি যেন উদ্ধার হয়ে মায়ের কোলে ফিরে যেতে পারে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ