সিসি নিউজ।। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর শহরের বড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে সমাবেশে মিলিত হয়।
তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তৃতা দেন মাওলানা আব্দুল হান্নান, মো. মনির হোসেন, মো. রাজু আহমেদ, মোস্তফা মাহমুদ শ্রেষ্ঠ সরকার প্রমুখ। বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। সমাবেশ শেষে হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে বিকেলে একই দাবিতে জেলা জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পৃথক বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে। বিক্ষোভ সমাবেশ শেষে নীলফামারী বড় মাঠে গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়।