• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন |

নীলফামারী জেলায় নিষিদ্ধ আ. লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

সিসি নিউজ।। নীলফামারীতে বিশেষ অভিযানের নিষিদ্ধ আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাসমত আলী হাসু (৩৬), ডোমার উপজেলার ভোগড়াবুড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক (৩৫), জলঢাকা উপজেলার করাতকল শ্রমিক ঐক্য লীগ পরিষদের সভাপতি জামাদুল ইসলাম (৪৭), একই উপজেলার বালাগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মুসা আলী (৪০), কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জগদীশ চন্দ্র বর্মন (৫৭), একই উপজেলার পুটিমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জিয়াউর রহমান (৪০), নীলফামারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবু সাঈদ (৪০), সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন (৩৩) সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সদস্য মেজবাউল আরেফিন ইসলাম (৩৮)। মেজবাউল আরেফিন ইসলাম কারাগারে থাকায় তাকে অপর একটি নাশকতার মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়।
পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, রোববারের নয়জনসহ গত পাঁচদিনের বিশেষ অভিযানে জেলায় আওয়ামী লীগের ৩০ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে ১৭ ডিসেম্বর চারজন, ১৮ ডিসেম্বর সাত জন, ১৯ ডিসেম্বর পাঁচজন, ২০ ডিসেম্বর পাঁচজন এবং ২১ ডিসেম্বর নয়জন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ