সিসি নিউজ।। নীলফামারী-২ (সদর) আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি আলমগীর সরকার। বুধবার দুপুরে (২৪ ডিসেম্বর) সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ’র কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেন তিনি।
মনোনয়ন সংগ্রহকালে জেলা বিএনপির সাবেক ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক কাওসার আলী এবং জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক আকতার হোসেন উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সাবেক ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক কাওছার আলী জানান, দলের সিদ্ধান্তই চুড়ান্ত। তবে আলমগীর সরকারও একজন যোগ্য নেতা। তিনি নির্বাচনে প্রার্থী থাকলে ভালো করবেন।
এ ব্যাপারে জেলা বিএনপির সাবেক সভাপতি আলমগীর সরকার জানান, নীলফামারীর পুরো নির্বাচনী এলাকা আমার চেনা ও জানা। দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে জড়িত থাকার সুবাদে তৃণমুল পর্যন্ত আমার ব্যাপক পরিচিতি রয়েছে। গোড়গ্রাম ইউনিয়ন পরিষদে দুইবার চেয়াম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি ও নীলফামারী পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে অল্প ভোটে পরাজিত হই। জনগনের সমর্থনের বিষয়টি মাথায় রেখে আগামী নির্বাচনে আমি প্রার্থী হতে চাই।
প্রসঙ্গত নীলফামারী-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল্লাহ রুবেলকে। তিনি প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ করে আসছেন।