• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩

সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ৯ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করেছে তিন যুবক। অভিযোগ পেয়ে পুলিশ অপহরণের কয়েক ঘন্টার মধ্যে ওই ছাত্রীকে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়নখাল শাহপাড়ার হাসেম আলীর ছেলে আশরাফ আলী (২৫), দুরাকুটি ডাকঘরপাড়ার তপন মিয়ার ছেলে জাহিদ হোসেন(২৩) ও একই গ্রামের সফিকুল ইসলাম ভুট্টুর ছেলে সালমান (২১)।
মামলা সূত্রে জানা যায়, ৯ম শ্রেণির ওই ছাত্রী মাদ্রাসা যাওয়া আসার সময় গ্রেপ্তারকৃত আশরাফুল প্রায়ই প্রেমের প্রস্তাব দিত। ওই ছাত্রী তার বাবাকে বিষয়টি বললে তার বাবা আশরাফুলকে নিষেধ করে। আশরাফুল ক্ষিপ্ত হয়ে গত ২৯ ডিসেম্বর ভোর ৫টার দিকে ওই ছাত্রীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে মঙ্গলবার ভুক্তভোগীর বাবা আশরাফুল হক বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ একই দিনে সন্ধ্যায় অভিযান চালিয়ে মুশা বটতলা এলাকা হতে ভুক্তভোগীকে উদ্ধার করে। এসময় অপহরণ মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর জানান, উদ্ধারকৃত ওই ছাত্রীকে শারিরীক পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীকে উদ্ধার ও অপহরকারীদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ