• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

সিসি নিউজ।। নীলফামারীর ডিমলা উপজেলায় নাউতারা নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।​

আজ রোববার (৪ জানুয়ারি) ডিমলা উপজেলার নটাবাড়ী এলাকায় নাউতারা নদীতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও ব্যবসার দায়ে গোলাম রব্বানীকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রব্বানী নটাবাড়ী এলাকার রোস্তম আলীর ছেলে।

​মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির।

​উপজেলা প্রশাসন জানিয়েছে নদীর পরিবেশ রক্ষা এবং জনস্বার্থে এই ধরনের অভিযান অত্যন্ত জরুরি। জনসচেতনতা বৃদ্ধি এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে ডিমলা উপজেলা প্রশাসনের এই কঠোর অভিযান ও মোবাইল কোর্ট নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ