নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। আসন্ন নির্বাচনে সাংবাদিকদের নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এজেডএম জাহিদ হোসেন।
গতকাল (৫ জানুয়ারি) সোমবার রাত ১০টায় নবাবগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এ আহ্বান জানান তিনি।
নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় ডাঃ জাহিদ বলেন, নির্বাচনে সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় সকলেই প্রত্যাশা করে। তাই সাংবাদিকদের এ সময় নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরো জানান, বিএনপি ক্ষমতায় গেলে চার উপজেলায় সুষম উন্নয়নে কোন বাধা থাকবে না। এ ছাড়াও নবাবগঞ্জে বেকারদের কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ জাতীয় উদ্যান আশুরার বিলে দীর্ঘ মেয়াদি উন্নয়ন পরিকল্পনার কথা জানান তিনি।
এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মিলন, কোষাধ্যক্ষ মোঃ একরামুল হক, যুগ্ম সম্পাদক মোঃ আতিকুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রনজিৎ রায়, প্রচার সম্পাদক ওলিউর রহমান মেরাজ সহ প্রেসক্লাবের সদস্য গন উপস্থিত ছিলেন।