• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জে যুবলীগ নেতা ও ভিসা প্রতারকসহ গ্রেফতার ৭

সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে এক যুবলীগ নেতা, ভিসা প্রতারক ও অনলাইন জুয়াড়িসহ ৭ জনকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রোববার সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বক জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হল, যুবলীগ নেতা হুমায়ুন কবির (৫৩)। সে কিশোরগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য ও দক্ষিণ রাজীব হাজীপাড়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র। অন্যদিকে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়া খেলার অপরাধে গ্রেফতারকৃতরা হল, নিতাই ইউনিয়নের কাছারীপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে ভিসা প্রতারক আবু আলম (২০), একই গ্রামের আবেদ আলীর ছেলে অনলাইন জুয়ারি লাল মিয়া (২১), কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজে ডুমুরিয়া ডাকুপাড়া গ্রামের ওমর আলীর ছেলে বুলবুল মিয়া (৪৫), গফফার মিয়া (৩২), আইনুল হকের ছেলে মঞ্জুরুল (২২), আবুল সামাদের ছেলে সেলিম (২২)।
এস আই কাজী রিপন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে যুবলীগ নেতা হুমায়ুনকে কিশোরগঞ্জ বাজার হতে গ্রেফতার করা হয়। অন্যদিকে একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের বাজে ডুমুরিয়া ডাকুপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪ অনলাইন জুয়াড়িকে আটক করে পুলিশ।
অপর দিকে একই রাতে অভিযান চালিয়ে নিতাই ইউনিয়নের কাছারীপাড়া গ্রাম হতে ২ জনকে আটক করা হয়। তাদের মোবাইল যাছাই বাছাই করে ১ জনের মোবাইলে ভিসা প্রতারণা ও ৫ জনের মোবাইলে অনলাইন জুয়া খেলার আলামত পাওয়া যায়। পরবর্তীতে মামলা পূর্বক তাদের রোববার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুছ জানান, গ্রেফতারকৃতদের সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে মামলা পূর্বক রোববার জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ