জলঢাকায় র‍্যাবের অভিযানে বাঁশবাগান থেকে পিস্তল উদ্ধার

সিসি নিউজ।। নীলফামারীতে এলিট ফোর্স র‍্যাব অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল উদ্ধার করেছে। উদ্ধারকৃত পিস্তলটি জলঢাকা থানায় পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য জমা দিয়েছে র‍্যাব।
আজ শুক্রবার ভোর রাতে র‍্যাব ১৩ এর নীলফামারী ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের পূর্ব বালাগ্রামের জলঢাকা-ডালিয়া সড়কের পাশে মৃত আছির উদ্দিন এর ছেলে তোফাজ্জল এর বাঁশ বাগানে অভিযান চালায়। এতে ওই বাঁশবাগানে পরিত্যক্ত অবস্থায় একটি হলুদ রঙের শপিং ব্যাগের ভিতরে থাকা একটি অবৈধ বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় উক্ত থানায় একটি মামলা হয়েছে।

Posted

in

by