• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন |

নিজেদের তৈরী ফ্যাসিবাদের যন্ত্রনা এড়াতে তারা দেশ ছেড়ে চলে যায় –ডা: শফিকুর রহমান

সিসি নিউজ।। জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, নিজেদের তৈরী ফ্যাসিবাদের যন্ত্রনা এড়াতে তারা দেশ ছেড়ে চলে যায়। আমরা বিপদের সময় দেশ ছেড়ে চলে যাই না।
তিনি আজ বুধবার বিকালে ডালিয়ার তিস্তার হেলিপ্যাডে জামায়াতে ইসলামী নীলফামারী ও লালমনিরহাট শাখা আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
বিগত সরকারে উদ্দ্যেশ্যে করে আমীর বলেন, এরা দেশ ও মানুষের সম্পদ লুট করে ফ্যাসিবাদ কায়েম করেছে। তাদের উদ্দ্যেশ্য করে তিনি আরো বলেন, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, এবার রাজনীতি থেকে সরে যাও। তিস্তার বর্তমান অবস্থা উল্লেখ করে বলেন, তিস্তা এ অঞ্চলের অহংকার হওয়ার কথা ছিল, এখন তিস্তা এব সাগর দুঃখ। আমরা ক্ষমতায় গেলে তিস্তায় হাইড্রোপাওয়ার করা হবে।
তিস্তা অববাহিকা উত্তর বঙ্গের উন্নয়নের প্রধান অংশ দাবী করে বলেন, যে কোন কিছুর মুল্য তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এতদিন ধরে উত্তর বঙ্গের সাথে সৎ মায়ের সন্তানের মত আচরন করা হয়েছে বলে বলেও তিনি উল্লেখ করেন।
হ্যাঁ ভোটের ব্যাপারে তিনি বলেন, হ্যাঁ ভোটের পক্ষের শক্তি বস্তা পচা রাজনীতি ও চাদাবাজদের সাথে নেই। এরা জুলাইয়ের শক্তি। হ্যাঁ ভোটের বিজয় জনতার বিজয়, হ্যাঁ ভোটের পরাজয় জনতার পরাজয়। বর্তমান রাজনীতির অবস্থা বর্ণনা করে বলেন, রাজনীতি ও দুর্ণীতি এক সাথে হয় না। তিনি প্রশ্ন তোলেন, দুটোর এক সাথে কিসের সম্পর্ক। যারা দুর্ণীতি করে তারা ডাকাত।
বিচার বিভাগ সম্পর্কে তিনি বলেন, আমরা স্বাধীন বিচার ব্যাবস্থা কায়েম করব। একই অপরাধে রাষ্টপতি ও সাধারন মানুষের একই সাজা হবে। তরুনদের উদ্দ্যেশে তিনি বলেন, আমরা তোমাদের সাথে নিয়ে যৌবন ও তারুন্যদীপ্ত বাংলাদেশ গড়তে চাই।
লালমনিরহাট জেলা জমায়াতের আমীর এ্যাডঃ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আবু সাইদ লিয়ন সহ দুই জেলার ৭ সংসদ সদস্য পদ প্রার্থী, ১১ দলীয় জোটের জেলা ও উপজেলার নেতৃবন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ