• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন |

নীলফামারীতে ধানের শীষের প্রচারণার বাধার অভিযোগ

সিসি নিউজ।। নীলফামারী-২ (সদর) আসনে ধানের শীষের প্রচারণায় বাধার অভিযোগ করেছেন এক নারী শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের নীলসাগর গ্রুপের পরিবহন পুলে আয়োজিত সংবাদ সস্মেলনে ওই অভিযোগ করেন তিনি।
নীলফামারী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার এলিন অভিযোগ করে বলেন গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা সদরের বেলতলী বাজারে নীলফামারী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে নয়জন মিলে নারীদের একটি দল ভোট প্রচারে যাই। সেখানে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ায় স্থানীয় জাহাঙ্গীর, বাবু, রাশেদ, খোকন নামের কয়েক ব্যক্তি আমাদের প্রতি অশালীন আচরণ ও অকথ্য ভাষায় গালাগালি করে মারধরে উদ্যত্ত হন। স্থানীয়রা আমাদেরকে সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে তাদের পরিচয় জানতে পারি তারা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নীলফামারী উন্নয়ন মঞ্চের উপদেষ্টা রুহুল আমীন। তিনি বলেন, নীলফামারীর উন্নয়নের জন্য উন্নয়ন মঞ্চের কর্মীরা ধানের শীষের পক্ষে মাঠ পর্যায়ে ভোটের কাজ করছেন। তাতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আমরা চাইনা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হোক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ