সিসি নিউজ।। নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে মোট ১৫৪টি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুস সাত্তার পেয়েছেন ১,৪৯,২১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামা খেজুর গাছ প্রতীকের প্রার্থী মঞ্জুরুল ইসলাম আফেন্দী পেয়েছেন ১,১৮,১৬০ ভোট।
নীলফামারী-২ (সদর) আসনে মোট ১৩৪টি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ পেয়েছেন ১,৪৫,২০২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহরিন ইসলাম তুহিন পেয়েছেন ১,৩৪,৫৭৯ ভোট।
নীলফামারী-৩ (জলঢাকা) আসনে মোট ১০৫টি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ওবায়দুল্লাহ সালাফী পেয়েছেন ১,০৮,৫৬০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ আলী পেয়েছেন ৮৯,১০২ ভোট।
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে মোট ১৪১টি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল মুনতাকিম পেয়েছেন ১,২৪,৮৬৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল গফুর সরকার পেয়েছেন ৮৪,৫২৬ ভোট।