• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন |

নীলফামারীর চার সংসদীয় আসনে ‘হ্যাঁ’ ভোটের জয়

সিসি নিউজ।। জেলার চারটি সংসদীয় আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ৬ লাখ ৩৬ হাজার ৭৮১টি এবং না ভোট পড়েছে ৩ লাখ ১২হাজার ৯৮০টি। বৃহস্পতিবার ভোট গণনা শেষে রাতে বেসরকারি ওই ফলাফল প্রকাশ করে রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এর মধ্যে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে হ্যাঁ ভোট ১ লাখ ৮০ হাজার ৯৮৫টি এবং না ভোট পড়েছে ৯৫ হাজার ৭৮৫টি।
নীলফামারী-২ (সদর) আসনে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৭২টি। না ভোট পড়েছে ৯০ হাজার ৭৮৭টি।
নীলফামারী-৩ (জলঢাকা) আসনে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ২৩ হাজার ৮৩০টি। না ভোট পড়েছে ৬৬ হাজার ৬৩৮টি।

নীলফামারী -৪ (কশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৯৪টি। না ভোট ৫৯ হাজার ৭৭০টি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ