সিসি নিউজ।। রংপুরে ট্রেনের সামনে লাফিয়ে জাওয়াদ আল কাবী মুনীম (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছে। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর বিনোদপুর রেলগেট আমতলী নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত জাওয়াফ দিনাজপুর ফুলবাড়ি পৌরসভার সাংতেতুলিয়া এলাকার মোরশিদুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল কালাম আজাদ।
নিহত জাওয়াফ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি সৈয়দপুরের ইইই বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী বলে জানা গেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুর নগরীর ১৫নম্বর ওয়ার্ডের বিনোদপুর রেলগেট আমতলী নামক স্থানে বিকেল পৌনে ৫টার সময় সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ৭৬৭নং দোলনচাঁপা ট্রেনের সামনে লাফ দেন। এতে ট্রেনে কাটা পরে ৪ টুকরা হন জাওয়াদ আল কাবী মুনীম।
রংপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা শেষে মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।