• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিব প্রত্যাহার

সিসি নিউজ ডেস্ক।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন সচিবকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আজ সোমবার জারি করা পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্নাকে প্রত্যাহার করে সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

একইভাবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে প্রত্যাহার করে সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মিজ্‌ রেহানা পারভীনকে প্রত্যাহার করে সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ