• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সিসি নিউজ।। নীলফামারীতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে রোববার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে বালিকাদের একটি বাইসাইকেল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও আলোচনা সভায় মিলিত হয়। বেসরকারি সংগঠন টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক), ইউএসএস, ব্র্যাক, গুড নেইবারস, ওয়ার্ল্ড ভিশন ও ডেমোক্রেসী ওয়াচ যৌথভাবে ওই কর্মসূচির আয়োজন করে।
সদর উপজেলা পরিষদ চত্ত্বরে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. মলি আক্তার। চৌরঙ্গী মোড়ে মানববন্ধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. আকতারুল আলম। বক্তৃতা দেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আকতারুল ইসলাম, সনাক সহসভাপতি আফরোজা বিনতে আজিজ গ্লোরী, সনাক সদস্য আজমা আহসান ও নাসিমা বেগম, তৃপ্তী মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী রত্না রানী, উদয়াঙ্কুর সেবা সংস্থার জেন্ডার ফোকাল পার্সন সালমা আক্তার, ওয়ার্ল্ড ভিশনের এডিপি ম্যানেজার অনুকুল বর্ম্মন, গুড নেইবারস সিডিপির ব্যবস্থাপক বিভব দেওয়ান, ডেমোক্রেসী ওয়াচের জেলা প্রকল্প সমন্বয়কারী মো. মুজিবার রহমান, ইয়েস দলনেতা মো. সাখাওয়াত হোসেন প্রমুখ। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।
অপরদিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান, জেলা মৎস্য দপ্তরের ফিসারিজ কোয়ারেণ্টাইন কর্মকর্তা আঙ্গুরী বেগম, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম, কিশোর কিশোরী ক্লাবের সদস্য মিঠু রায়, সিআরপি সংগঠনের আনজুয়ারা বেগম প্রমুখ। শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী চারজন কিশোর-কিশোরীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে নীলফামারী পৌরসভার উদ্যোগে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ডেমক্রেসী ওয়াচের আয়োজনে জেলা নাগরিক প্লাটফরমের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ