• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন |

সৈয়দপুরে ব্যাংক জালিয়াতি: ৪৩ কোটি টাকা নিয়ে পালালেন কর্মকর্তা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের শাখা থেকে কম্পিউটারের মাধ্যমে প্রায় ৪৩ কোটি টাকা উধাও হওয়ার ঘটনা ধরা পড়েছে। ঘটনায় মূল অভিযুক্ত ব্যাংকের সিনিয়র কর্মকর্তা আলিমুল আল রাজি তমাল। বর্তমানে তিনি স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে দুবাইয়ে অবস্থান করছেন।
নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ওই কর্মকর্তা সহকর্মীদের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নিজের এবং কয়েকটি ভুয়া অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করেছেন। সহকর্মীদের মধ্যে কিছু কর্মকর্তা এই প্রক্রিয়ায় তাকে সহায়তা করেছেন। বিশেষ করে সাবেক শাখা ম্যানেজার আব্দুল লতিফের নাম উল্লেখযোগ্য। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্নভাবে সুবিধা নিয়েছিলেন তমালের কাছ থেকে।
সূত্রটি আরো জানায়, ওই কর্মকর্তা নীলুফার আক্তার ও রোদেল আক্তার নামে ভুয়া ‘সুপার সেভিংস অ্যাকাউন্ট’ ব্যবহার করেছেন, যেখানে কোনো সঠিক পরিচয়পত্র বা ছবি নেই। এছাড়া নিজের এবং ছেলের খামারের অ্যাকাউন্টেও কোটি কোটি টাকা স্থানান্তর করেছেন।
অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান জানিয়েছেন, বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। রংপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ