• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সিসি নিউজ।। নীলফামারীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এসব কর্মসূচির আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইম হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, জেলা ত্রাণ ও পুনরবাসন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মামুন উর রশিদ, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতারুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি রাখতে হবে। এজন্য যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এই এলাকায় অগ্নিকা-ের ঘটনা সবচেয়ে বেশি। এসব অগ্নিকান্ডের উৎপত্তি হয়, বিড়ি-সিগারেট, খড়ের পালা, বৈদ্যুতিক শর্ট সার্কিট ও গ্যাস সিলিন্ডার হতে। বৈদ্যুতিক তারের নিয়মিত চেকআপ, গ্যাস সিলিন্ডার ব্যবহারের পাশাপাশি নির্বাপনেরও প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তাহলে ক্ষয়ক্ষতি কমে আসবে’।
শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অগ্নিনির্বাপনে বিশেষ মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ