• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন |

নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে ২৬৪ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

সিসি নিউজ।। নীলফামারীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ২৬৪ জনকে সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ। আজ বুধবার বিকেলে (১১ মার্চ) জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেককে ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইম হাসান খান, জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ভালো কাজের স্বীকৃতি দিলে উৎসাহ সৃষ্টি হয়। আরো ভালো কিছু করার মানসিকতা তৈরি হয়। আমরা ছোট পরিসরে হলেও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিতে পেরে নিজেকে ভালো লাগছে। এই সম্মাননা শিক্ষার্থীদের আগামীদের পথ চলায় অনুপ্রানিত হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ