• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিমানভাড়া বাড়বে: জেট ফুয়েলের দাম একলাফে বাড়ছে ৬০%,

সিসি নিউজ ডেস্ক।। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রথম ধাক্কা লাগছে উড়োজাহাজের জ্বালানির ওপর। আজ বুধবার মধ্যরাত থেকে জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১৯৪ টাকায় (৬০ শতাংশ) পৌঁছে যেতে পারে। বর্তমানে এই জ্বালানি বিক্রি হচ্ছে ১১২ টাকা ৪১ পয়সায়।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতির কারণে জেট ফুয়েলের দাম বাড়াতেই হচ্ছে। আপাতত ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। জ্বালানিসচিবের অনুমোদন পাওয়া গেলে মধ্যরাত থেকেই কার্যকর হবে। আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে লিটারপ্রতি ৭ হাজার ৩৮৪ সেন্ট থেকে বেড়ে ১ দশমিক ২৬৮৯ ডলার হচ্ছে।

এদিকে চলতি মাসের শুরুতেও এক দফা জেট ফুয়েলের দাম লিটারে ১৭ টাকা ২৯ পয়সা বেড়ে ১১২ টাকা ৪১ পয়সা হয়েছিল। ২০ দিনের ব্যবধানে লিটারে আরও ৮২ টাকা বৃদ্ধি পাওয়ায় তা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমানভাড়ায় বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ