• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দেখা গেছে শাওয়ালের চাঁদ, কাল ঈদ

সিসি নিউজ।। দেশের আকাশে আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। আজ সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ার তথ্য জানানো হয়। সে অনুযায়ী, রমজান মাসের ৩০ দিন পূর্ণ করে আগামীকাল শনিবার ঈদ উদ্‌যাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীসহ দেশের প্রতিটি জেলা ও উপজেলার ঈদগাহ এবং মসজিদগুলোতে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ঢাকার হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে প্রধান জামাত। এ ছাড়াও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিরা যাতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও শৃঙ্খলা মেনে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন, সে জন্য সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ