• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণে নেপালের আগ্রহ

সিসি নিউজ ডেস্ক।। বাংলাদেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিমানবন্দর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার বিষয়ে জোর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

আজ রোববার (২৯ মার্চ) সকালে রাজধানীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতার দপ্তরে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে তিনি এই গুরুত্ব তুলে ধরেন।

সাক্ষাতে আরও ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

একই সঙ্গে নেপাল বাংলাদেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতা কামনা করে। বিশেষ করে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হলে আঞ্চলিক সংযোগ বৃদ্ধি পাবে এবং দুই দেশের মধ্যে পর্যটন ও বাণিজ্য সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মত দেন রাষ্ট্রদূত।

এ ছাড়া ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইটের টিকিট মূল্য যৌক্তিক পর্যায়ে নির্ধারণের বিষয়েও আলোচনা হয়। উভয় দেশ পর্যটন খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করে।

এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেপালের সঙ্গে বিমান ও পর্যটন খাতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ