নীলফামারীতে তেল চুরির অভিযোগে তিনজনের কারাদণ্ড

সিসি নিউজ।। নীলফামারীতে তেল চুরির অভিযোগে তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার সদর উপজেলার দুহুলিপাড়া এলাকার বাবুল আক্তারের ছেলে রিফাত (১৮), দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হরিরামপুর এলাকার খলিলুর রহমানের ছেলে একরামুল ইসলাম (৩০) এবং একই উপজেলার মন্মথপুর কৈবর্তপাড়া এলাকার শিসেন চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস (৩৫)।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় জেলা সদরের মশিউর রহমান ডিগ্রি কলেজ সড়কের সামনে একটি তেলের লরি থেকে অবৈধভাবে তেল বোতলজাত করার সময় তাদের আটক করা হয়। এ সময় তারা লরি থেকে তেল চুরি করে সংরক্ষণের চেষ্টা করছিলেন।

পরে ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়াজ ভুঁইয়া প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রাত ১১টার দিকে আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। তারা ওই তেলের লরির ড্রাইভার, চালকের সহকারী ও ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।


Posted

in

by