• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লরিবোঝাই সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ

সিসি নিউজ ডেস্ক।। মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে লরি থেকে তেল সরানোর সময় সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ করেছে গাংনী থানা-পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাহেবনগর বাজারে এই তেল জব্দ করে।

গাংনী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, ‘লরিটি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে না গিয়ে লরিটি গাংনী উপজেলার সাহেবনগর বাজারে এসে অবস্থান করে। গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সেখানে রিপন হোসেন নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে অবৈধভাবে তেলগুলো মজুতের চেষ্টা করছিল। পরে গাড়িটি থানায় নেওয়া হয়।’ তিনি আরও বলেন, তেলের কাগজপত্র যাচাই-বাছাই করে যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, ‘গতকাল রাতে অবৈধভাবে মজুতের সময় তেল জব্দ করা হয়েছে। কোথাও কোনো অনিয়ম পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ