• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলমারীতে পুলিশের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।। কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযানে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে চিলমারী মডেল থানার পুলিশ। শনিবার (২ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার সময় তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন কামরুজ্জামান (৩৫)। সে জেলার চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আমবাড়ী গ্রামের আইয়ুব আলীর ছেলে।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার বলেন, কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম পিপিএম ও পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম-এর নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চিলমারীতে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।

তিনি জানান, আটককৃত আসামিকে ভ্রাম্যমান আদালতে নেওয়া হলে বিচারক তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৪) ধারা মোতাবেক ৪ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদন্ড প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ