• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তিন হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী সুজনের জামিন

সিসি নিউজ ডেস্ক।। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী ও পঞ্চগড়ের তিন হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৫ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে জামিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন।

বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, ‘এই তিন মামলায় তার জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্টে তাকে নিয়মিত জামিন দিয়েছেন। তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই।’ তবে জামিনের এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে জানিয়েছেন আইন কর্মকর্তা সাজিয়া শারমিন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ বিশেষায়িত হাসপাতাল থেকে সুজনকে আটক করে পুলিশ।

পরদিন তাকে যাত্রাবাড়ী থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। চব্বিশের অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন নিহত ইমরান হোসেনের মা কহিনুর আক্তার বাদী হয়ে ওই বছর ৯ সেপ্টেম্বর এই মামলা করেছিলেন। পরে নুরুল ইসলাম সুজনকে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর নিহত হন রফিকুল।

এ ঘটনায় ওই বছর ২৮ আগস্ট মামলা করেন রফিকুল ইসলামের স্ত্রী নার্জিয়া আক্তার। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলাতেও গ্রেপ্তার দেখানো হয় তাকে।

এই তিন মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে বিফল হয়ে গত বছর হাইকোর্টে জামিন আবেদন করেন সাবেক রেলমন্ত্রী। পঞ্চগড়ের হত্যা মামলায় গত বছর ৩১ জানুয়ারি ও যাত্রাবাড়ী থানার দুই মামলায় গত বছর ১ সেপ্টেম্বর হাইকোর্ট তার জামিন প্রশ্নে রুল জারি করেন। এই রুলে শুনানির পর পৃথক তিন রায়ে নূরুল ইসলাম সুজনকে জামিন দেন উচ্চ আদালত।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ