
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন নীলফামারী-১ (ডোমার- ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সাত্তার। এসময় উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মো. সাদিক হাসনাইনের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তৃতা দেন সংগঠনের উপজেলা শাখার উপদেষ্টা মো. আব্দুল হাকিম, ডিমলা জনতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডেইজি নাজনিন মাশরাফি, ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ শামসুদ্দিন হোসাইনি, শিক্ষার্থী নাঈম ইসলাম প্রমুখ।
ডোমার উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মো. সাদিক হাসনাইন জানান, ইসলামিক এডুকেশ সোসাইটির ২০২৫ সালের জাতীয় মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনকারীদের মধ্যে উপজেলার ২৬ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছে। লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে ওই সংবধর্ণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতা মূলক পরীক্ষায় চতুর্থ এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
