• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সড়কের মাঝখানে খুঁটি রেখেই চলছে সংস্কার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরর পৌর শহরের তামান্না সিনেমা হল থেকে ওয়াপদামোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ শেরে বাংলা নামের সড়ক বেহাল ছিল ১০ বছর ধরে। গত বছরের নভেম্বরে এর সংস্কারকাজ শুরু হয়েছে। আগের ১৫ ফুট সড়কটি এখন ২৪ ফুট প্রশস্ত হবে। কিন্তু সড়কের ওপরে রয়েছে বিদ্যুতের ১৫টি খুঁটি। খুঁটি সরাতে পৌরসভা এবং বিদ্যুৎ বিভাগের মধ্যে চিঠি চালাচালি হলেও এখন পর্যন্ত কোনো ফল হয়নি। ফলে খুঁটি রেখেই কাজ করছে পৌরসভা। এতে যানবাহন চলাচলে সমস্যার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় ব্যক্তিরা।

পৌর কর্মকর্তারা বলছেন, সড়কটি প্রশস্ত করতে সড়কের মধ্যে বিদ্যুতের ১৫টি খুঁটি সরাতে হবে। এ জন্য বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হয়। কিন্তু তারা কোনো উদ্যোগ না নেওয়া এখন খুঁটিগুলো যেভাবে আছে, সেভাবে রেখেই কাজ শুরু করা হয়েছে।

সৈয়দপুর পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের তামান্ন সিনেমা হল থেকে ওয়াপদা মোড় পর্যন্ত শেরেবাংলা সড়কটির দৈর্ঘ প্রায় সাড়ে ৩ কিলোমিটার। এটি শহরের প্রধান সড়ক। সড়কটি ১০ বছর ধরে কোনো সংস্কার হয়নি। ফলে এটি ছিল  খানাখন্দে ভরা। পোরসভার বাসিন্দাদের দাবি ও অন্দোলনের পরিপ্রেক্ষিতে অবশেষে ২০২৫ সালের ২৫ নভেম্বর থেকে ওই সড়কের সংস্কার কাজ শুরু হয়। সড়কটির সংস্কার কাজে ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৭৪ লাখ টাকা। সংস্কার কাজ করছেন রংপুরের সাম্মি বিল্ডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।স্হানীয়দের দাবী সড়ক থেকে বৈদ্যুতিক খুঁটি সরিয়ে সড়ক সংস্কার করা। কিন্তু সড়কটির সংস্কার কাজ চললেও সড়কের খুটি গুলো সরানো হয়নি।

আজ মঙ্গলবার সরেজমিন গিয়ে দেখা যায়,  শেরে বাংলা সড়কের তামান্না মোড় থেকে বিপণীবতান কেন্দ্র সৈয়দপুর প্লাজা পর্যন্ত আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সড়কের নির্মাণ কাজ চলমান। এই টুকু সড়কের মাঝেই রয়েছে একাধিক বৈদ্যুতিক খুঁটি। বৈদ্যুতিক খুঁটি থাকায় সড়কের ওই অংশ দিয়ে পথচারী ও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

সৈয়দপুর পৌরসভার বাসিন্দা ব্যবসায়ী মাসুদ চৌধুরী বলেন, ‘সড়কের কাজ শুরু হওয়ায় আমরা খুশি। তবে বিদ্যুতের পিলারগুলো এখনই সরানো উচিত। নাহলে পরে দেখা যাবে এ নিয়ে কেউ কোনো কথা বলছে না। এসব খুঁটির কারণে নানা দুর্ঘটনা ঘটবে।’

ওই সাড়ক সংলগ্ন আরেক ব্যবসায়ী আরমান হোসেন বলেন, সড়কের মাঝে একাধিক খুঁটি রেখেই নির্মাণকাজ চলছে। বারবার বলার পরও খুঁটিগুলো সরানো হচ্ছে না। এভাবে সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি রেখে সড়কের নির্মাণ কাজ শেষ করলে জনসাধারণের ভোগান্তির শেষ থাকবে না।

এ বিষয়ে সৈয়দপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, নেসকো কর্তৃপক্ষকে খুঁটি সরানোর জন্য চিঠি দেওয়া হয়েছে। আশা করছি আগামী ১৫/২০ দিনের মধ্যেই সড়কের মাঝ খানের খুটি গুলি সরিয়ে ফেলা হবে।

এবিষয়ে কথা হয়, সৈয়দপুর নেসকোর নির্বাহী প্রকৌশলী সেলিম হোসেনের সাথে। তিনি বলেন, পৌর কর্তৃপক্ষের আবেদন অবশ্যই গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আগে খুটিগুলো শুধু স্থানান্তর করার কথা ছিল। কিন্তু আগের খুটিগুলো লোহার পুরাতন হওয়ায় স্থানান্তর জটিল। সেখানে নতুন সিমেন্টের গোলাকার খুটি লাগাতে হবে। ইতিমধ্যে আর্থিক বাজেট প্রনয়ণ করে তা উর্ধ্বতন কর্তৃপক্ষকের কাছে পাঠানো হয়েছে। জনগনের সুবিধার্থে অবশ্যই সড়কের মাঝখানের খুটি সরানো হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ