• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে অনুষ্ঠিত হবে ৩ দিনের ভূমি সেবা মেলা

সিসি নিউজ।। নীলফামারীতে আগামী ১৯ মে শুরু হবে তিন দিনের ভূমি সেবা মেলা। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে এ মেলার আয়োজন করা করা হয়। এ উপলক্ষে রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে তিন দিনের ওই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, লিজ মানি পরিশোধ, ই-পর্চাসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে। এছাড়া গণশুনানি, সেমিনার, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২১ মে বিকেলে সমাপ্ত হবে তিন দিনের মেলার।
সংবাদ সম্মেলনে বক্তৃতা দেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম জানান, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আগামী ১৯ মে সকালে শোভাযত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ভূমি সেবা সপ্তাহ এবং মেলার আয়োজনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, সেবার সহজলভ্যতা নিশ্চিত, স্বচ্ছতা ও রাজস্ব আদায় বৃদ্ধি এবং বিভিন্ন অভিযোগ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন,‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের ভূমি সেবা সপ্তাহ আয়োজন। ভূমি সেবাকে আরও কার্যকর ও সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে সরকার যুগপোযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর সুফল সাধারণ মানুষ ভোগ করতে পারবে’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ