• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জলঢাকায় চোরাই সন্দেহে ৩২টি মোটরসাইকেল জব্দ

সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকা উপজেলায় চোরাই সন্দেহে ৩২টি মোটরসাইকেল জব্দ করেছে থানা পুলিশ। আজ রোববার বেলা তিনটার দিকে উপজেলার টেঙ্গনমারী বাজার এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করা হয়।
এসময় গুদামের মালিক মো. আব্বাস আলীকে আটক করা হয়েছে। তিনি একই উপজেলার পশ্চিম খুটামারা মমিনটরী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। পুলিশ জানায়, এলাকার কুখ্যাত মোটরসাইকেল চোর মো. শাহিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাদে তার দেওয়া তথ্য ও সনাক্তে জলঢাকা উপজেলার টেঙ্গনমারী বাজারে একটি মোটরসাইকেলের গ্যারেজের পেছনের গুদাম থেকে ৩২টি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্যারেজ এবং গুদাম মালিক মো. আব্বাস আলীর পুরাতন মোটরসাইকেল বেচাকেনার ব্যবসা রয়েছে। জব্দকৃত বেশিরভাগ মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুদাম মালিক আব্বাস আলী এসব মোটরসাইকেল এলাকার কুখ্যাত চোর মো. শাহিন ও মো. ফরিদুল ইসলামের কাছ থেকে কেনার কথা স্বীকার করেছেন। অভিযানকালে কিছু মোটরসাইকেলের কাগজপত্র উদ্ধার হয়েছে। যা যাচাই বাইছাই করে দেখা হচ্ছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল আলম বিষয়টি নিশ্চিৎ করে বলেন, ‘জব্দকৃত মোটরসাইকেলের মালিকানা যাচাইয়ের কাজ চলছে। এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে। আটক মো. আব্বাস আলীর বিরুদ্ধে আইনী প্রক্রিয়া গ্রহনের বিষয়টি চলমান আছে’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ