• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানবন্ধন সমাবেশ

সিসি নিউজ।। শরিয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক নাসির ইসলামের ওপর হামলার প্রতিবাদ ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে নীলফামারীতে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে নীলফামারী জেনারেল হাসপাতাল চত্বরে হাসপাতালের চিকিৎসকবৃন্দের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাবপী মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক আব্দুল্লাহ হিল মাফি, নীলফামারী মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক (মেডিসিন) মো. তোজাম্মেল হক, সহকারী অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন, জুবাইদা নাজনীন, হাসিনা বানু, দেবাশীষ রায়, আব্দুল মতিন, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) দেবব্রত হালদার, জুনিয়র কনসালটেণ্ট (শিশু) আব্দুল আউয়াল, চিকিৎসক মোস্তফা কামাল প্রমুখ।
কর্মসূচি থেকে সকল আসামীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন ও স্বাস্থ্যকর্মীর ওপর যে কোনো ধরণের হামলা জামিন অযোগ্য অপরাধ হিসেবে আইন প্রণয়ণের দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ