• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

থানার সামনে অবস্থান কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটোয়ারীর

সিসি নিউজ ডেস্ক।। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা না নেওয়ায় অবস্থান কর্মসূচি করছে দলটির নেতা-কর্মীরা। শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৭ টার দিকে সদর থানার সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করে। নেতাকর্মীদের অভিযোগ, থানায় মামলা জমা দিলেও ঘটনার ৬ ঘণ্টা পার হলেও নানা অজুহাতে পুলিশ মামলা নিচ্ছে না। এমনকি থানার বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। মামলা না গ্রহণ করা পর্যন্ত তাদের এই অবস্থান চলবে বলে জানান নেতাকর্মীরা।

এর আগে শুক্রবার দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে জুম্মার নামাজ শেষে বাইরে বের হলে নাসিরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন নেতা-কর্মী আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তাঁর সঙ্গে কথা বলতে আসেন। কথা বলার একপর্যায়ে সাহেদের পেছন থেকে কয়েকজন যুবক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। পরে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়। এ সময় কয়েকজন এনসিপির নেতাকর্মীর ওপর হামলা করে। তাদের হাতে লোহার রড, লাঠিসোটা ও হকিস্টিক ছিল। ঘটনার পর এনসিপির নেতারা বিক্ষোভ করেন। পরে দুপুর ২টা ১০ মিনিটে নেতাকর্মীসহ ঝিনাইদহ সদর থানায় যান নাসিরুদ্দীন পাটওয়ারী। তবে থানায় দীর্ঘ প্রায় ৬ঘণ্টা অতিবাহিত হলেও পুলিশ মামলা গ্রহণ না করায় তিনি থানার সামনে সন্ধ্যা ৭টার দিকে অবস্থান নিয়েছেন। এ সময় তার সঙ্গে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অবস্থান নেন। শুক্রবার রাত ৮টায় শেষ খবর পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন বলে জানা গেছে।

এসময় নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, মামলা করার জন্য আমরা দুপুর থেকেই থানায় অবস্থান করছি। কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোনো মামলা নিচ্ছেনা। এখানে পুলিশ, প্রশাসন বিএনপি একাকার হয়ে গিয়েছে এবং যেটা আওয়ামী লীগ আমলে হয়েছে সেটা এখন তারা প্রতিষ্ঠা করছে। তারা পরিকল্পিতভাবে দুপুর থেকেই শুধু থানারই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তিনি বলেন, পুলিশ সার্ভার ডাউনের কথা বলছে। আসলে এই থানা গুলোর ভুতুড়ে অবস্থা। এখানে কোনো মানুষ বিচার পায়না, মামলা করতে পারেনা। আমার মনে হচ্ছে কোনো একটা অন্ধকার গুহার মধ্যে আছি। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং মামলা নিতেই হবে। মামলা না নেওয়া পর্যন্ত আমরা থানা থেকে উঠবো না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ