• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুকুরে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের মৃত্যু

সিসি নিউজ ডেস্ক।। মুন্সীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে জেলা শহরের পশ্চিম দেওভোগ হাজী বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন– মুন্সীগঞ্জ শহরের ৫ নম্বর পশ্চিম দেওভোগ এলাকার প্রয়াত মোস্তাকুর রহমানের ছেলে মো. সোপান (২৪) ও ঢাকার মিরপুরের মো. রিপনের ছেলে মো. আজওয়াদ (২২)। দুজনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ঈদুল আজহার ছুটিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩-১৪ শিক্ষার্থী সোপানের দাদাবাড়ি বেড়াতে আসেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকজন বাড়ির চারতলা ভবনের ছাদে আড্ডা দিচ্ছিলেন। এ সময় সোপান ও আজওয়াদ বাড়ির ভেতরের পুকুরে গোসলে নামেন। একপর্যায়ে তারা ডুবে যান।

স্থানীয় বাসিন্দা নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী জানান, সাঁতার না জানা আজওয়াদ পা পিছলে পানিতে তলিয়ে যেতে থাকেন। তাঁকে উদ্ধারে সোপান এগিয়ে গেলেও, তিনি ডুবে যান। টের পেয়ে অন্য শিক্ষার্থীরা দুজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, ঢাকা থেকে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পানিতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ