নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও হুইল চেয়ার বিতরণ

সিসি নিউজ।। নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও অসহায় প্রতিবন্ধীদের মঝে হুইলচেয়ার, নলকূপ, বিভিন্ন প্রতিষ্ঠানে সিলিং ফ্যাান, শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে জেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
এসময় জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং অতিরক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহেল পারভেজ, যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েমসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। শেষে প্রধান অতিথি জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ ও উন্নয়ন কাজের জন্য ডাকবাংলো এলাকা পরিদর্শণ করেন।
জেলা পরিষদের প্রধান সহকারী মো. আব্দুল হাই জানান, ২০২৪-২০২৫ অর্থবছরের রাজস্ব বরাদ্দসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থে মেডিক্যাল, প্রকৌশলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া দরিদ্র মেধাবী ২০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে ৫০টি বাইসাইকেল, প্রতিবন্ধীদের জন্য ৯০টি হুইল চেয়ার, ১৬টি নলকূপ, ৭১টি সিলিং ফ্যান, ১০টি সেলাই মেশিন ও ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়।


Posted

in

by