• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন |

নীলফামারীতে খাদ্য বিভাগের বোরো ধান সংগ্রহ শুরু

সিসি নিউজ।। নীলফামারী সদর উপজেলায় বোরো ধান সংগ্রহ শুরু করেছে খাদ্য বিভাগ। সোমবার বিকেলে নীলফামারী খাদ্য গুদামে ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য মো. আলফারুক আব্দুল লতীফ।
এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক, উপজেলা খাদ্য নিযন্ত্রক মো. সোহেল রানা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ, নীলফামারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুজ্জামান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, জামায়াত নেতা মোহাম্মদ সুজা প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের মো. আব্দুর রহমান নামের এক কৃষকের কাছ থেকে ৩ মেট্রিক টন ধান ক্রয় করে মূল্য পরিশোধ করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা জানান, চলতি বোরো মৌসুমে সদর উপজেলায় কৃষকদের কাছ থেকে দুই হাজার ৪০০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হযেছে। এজন্য লটারীর মাধ্যমে ৮৪৫ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। লটারীতে নির্বাচিত প্রত্যেক কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন করে ধান সরকারি খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন।
এছাড়া চলতি মৌসুমে মিল মালিকদের কাছ থেকে ১৪ হাজার ৭১ মেট্রিক টন চাল ও ৭৭১ মেট্রিক টন আতব চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ