• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিদ্যুতায়িত হয়ে মা-বাবা ও ছেলের মৃত্যু

সিসি নিউজ ডেস্ক।। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অনন্তপুর গ্রামের নূরুল আমিন, তাঁর স্ত্রী ফাতেমা বেগম এবং ছেলে ফরহাদ আহমেদ শাহ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বিদ্যুতের লাইনের একটি তার ছিঁড়ে ফরহাদ আহমেদ শাহর দোকানের টিনের ছাদের ওপর পড়ে। এতে পুরো দোকানঘর বিদ্যুতায়িত হয়ে যায়। একপর্যায়ে ফরহাদ টিনে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবা নূরুল আমিনও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁদের বাঁচাতে এগিয়ে গেলে মা ফাতেমা বেগমও বিদ্যুতের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই মারা যান।

একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নিহত তিনজনের মরদেহ হাসপাতাল থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ