• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বন্ধুসভার গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

সিসি নিউজ।। নীলফামারীতে ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ শ্লোগানে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে নীলফামারী প্রেসক্লাব চত্বরেওই কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মন্জুরুল আলম।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী বন্ধুসভার সভাপতি রুবি বানু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নীলফমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান, প্রথম আলো নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান, বেসরকারি সংস্থা ইউএস এস এর নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায় প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে নীলফামারী বন্ধুসভার সহ সভাপতি রাইসুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক ফারজানা মমো, জেন্ডার ও সমতা বিষয়ক সম্পাদক জান্নাতি রম্মান, দূর্যোগ ও ত্রান সম্পাদক সোহেল রানা মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. তারিকুল ইসলামসহ অন্যান্য বন্ধুরা অংশ নেয়।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পথচারী, রিক্সা চালক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়।
নীলফামারী বন্ধুসভার সভাপতি রুবি বানু বলেন, ‘প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে প্রতি বছরের মতো আমরা এবারো বৃক্ষ রোপন কর্মসুচি শুরু করেছি। এ বছর আমরা দুই শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপন করার সিদ্ধান্ত গ্রহন করেছি। ওই কর্মসূচির উদ্বোধনী দিনে একশত চারা বিতরণ করা হয়। অবশিষ্ঠ চারা পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপন ও বিতরণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ