• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ৭ দফা দাবিতে দলিল লেখকদের নীতি নির্ধারণী সভা অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীতে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির নীতি নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা রেজিস্ট্রার কার্যালয় চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন বাংলাদেশ দলিল লেখক সমিতির রংপুর বিভাগের ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান মল্লিক। এসময় দলিল লেখক সমিতির নীলফামারী জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন বাংলাদেশ দলিল লেখক সমিতির রাজশাহী বিভাগের সিনিয়র যুগ্ম মহাসচিব এসএম আয়নাল হক, নীলফামারী জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী সরকার প্রমুখ।
বক্তারা দলিল রেজিস্ট্রেশন পদ্ধত্তি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল প্রতি লেখকের সম্মানী পাঁচ হাজার টাকা নির্ধারণ, শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত লেখক দলিল মুসাবিদা করতে পারবে এ মর্মে প্রজ্ঞাপন জারী, থানা-জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতিত দলিল লেখার লাইন্সে প্রদান না করা, সকল সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের জন্য বসার ও নামাজের স্থান নির্ধারণ, পেশাগত কারণে দলিল লেখকদের দলির লেখা অথবা মুসাবিদা কারক হিসাবে মামলার আসামী না করার প্রজ্ঞাপন জারী ও দলিল লেখকদের কাউন্সিল গঠনের অনুমতিসহ সাত দফা দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ