• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

সিসি নিউজ।। ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, ‘আইনজীবীরা দেশের বিচার ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে তাদের ভূমিকা অপরিসীম’।
শনিবার বেলা ১১টার দিকে নীলফামারী সার্কিট হাউজে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহায়েল পারভেজ, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আল মাসুদ চৌধুরী। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনোর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট গোলাম মোস্তফা সজীব।
সভায় আইনজীবীরা তাদের পেশাগত বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয় তুলে ধরেন। এ সময় আইন পেশার উন্নয়ন, বিচার প্রার্থীদের সেবার মান বৃদ্ধি এবং আইনজীবীদের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আইনজীবীদের যৌক্তিক সমস্যা ও দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান।
শেষে তিনি জেলা পরিষদের চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেন। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন ওই সভায়।
বিকেল ৩টারদিকে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে জেলা সদরের পলাশবাড়ি কলেজের চার তলা ভিত্তির একাডেমিক ভবনের এক তলার নির্মান কাজের উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ