• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দ্রব্য মূল্যেরউর্দ্ধগতির প্রতিবাদে নীলফামারীতে ১১ দলীয় ঐক্যেরস্মারকলিপি

সিসি নিউজ।। গ্যাস সংকট, বিদ্যুতের লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন ১১ দলীয় ঐক্য নীলফামারী জেলা শাখা।
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে স্থানীয় আল হেলাল একাডেমী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসককার্যালয়ের সামনে সমবেত হয়।
এরপর নীলফামারী জেলা প্রশাসকেরমাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান তাদের দেয়া স্মারকলিপি গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী,জেলা জামায়াতের প্রচার সেক্রেটারী ছাদের হোসেন, জেলা জামায়াতের কর্মপরিযদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান,সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু হানিফা শাহ,সহকারি সেক্রেটারী মামুনুর রশিদ পাটোয়ারী, এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মজিদ প্রমূখ।
স্মারক লিপি প্রদান শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ