• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এসএসসি পরীক্ষা: নীলফামারী জেলায় পাশের হারে মেয়েরা এগিয়ে

সিসি নিউজ।। নীলফামারী জেলায় এবারের এসএসসি পরীক্ষায় পাশের হারে এগিয়ে রয়েছে মেয়েরা। ১০ হাজার ৭৬৬ জন মেয়ে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৬ হাজার ৭৩৫ জন। পাশের হারে ৬২ দশমিক ৫৬ ভাগ। অপরদিকে জেলায় ১১হাজার ৩৮০জন ছেলে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৫ হাজার ৯৩২জন। পাশের হারে ৫২ দশমিক ১৩ ভাগ।
এ জেলার মোট পাশের হার ৫৭ দশমিক ২০ ভাগ। ২২ হাজার ১৪৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১২ হাজার ৬৬৭জন। পাশের হারে ছেলেদের ছেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। সোমবার প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এসব তথ্য জানা গেছে।
শিক্ষা বোর্ড সূত্র মতে, এ জেলায় পাশ করা ১২ হাজার ৬৬৭জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০১জন। দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার মধ্যে পাশের হারে নীলফামারী জেলা রয়েছে তৃতীয় স্থানে। জিপিএ-৫ প্রাপ্তিতে এ জেলা রয়েছে চতুর্থ স্থানে (মোট পাশের অনুপাতে)।
জেলায় শতভাগ ফেলের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে একটি। ডোমার উপজেলার আমবাড়ি বহুমুখি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০জন পরীক্ষার্থীর মধ্যে একজনও পাশ করেনি।
দিনাজপুর বোর্ডের অধীনে পাশ করেছে ৫৮ দশমিক ০৫ ভাগ। ১ লাখ ৮০ হাজার ৭৫২জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১ লাখ ৪ হাজার ৯২৫জন। এ বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার মধ্যে পাশের হারে এগিয়ে রয়েছে রংপুর জেলা। এ জেলায় পাশ করেছে ৬২ দশমিক ৮৪ ভাগ শিক্ষার্থী। অন্যান্যের মধ্যে দিনাজপুর জেলায় পাশ করেছে ৫৯ দশমিক ২৯ ভাগ, গাইবান্ধা ৫৬ দশমিক ২৭, কুড়িগ্রাম ৫৬ দশমিক ৩৪, লালমনিরহাট ৫৬ দশমিক ০৯, ঠাকুরগাঁও ৫৫ দশমিক ৯০ এবং পঞ্চগড়ে ৫৫ দশমিক ২০ ভাগ।
জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে দিনাজপুর জেলা। এ জেলায় মোট পাশের ১৬ দশমিক ২৭ ভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এইভাবে ঠাকুরগাঁও ১৪ দশমিক ৮০, রংপুর ১৪ দশমিক ৭০, নীলফামারী ১২ দশমিক ৬৩, কুড়িগ্রাম ১১ দশমিক ০৭, পঞ্চগড় ৯ দশমিক ৩৭ এবং লালমনিরহাট ৮ দশমিক ৩৫ ভাগ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
এ বোর্ডের সার্বিক ফলাফলে পাশের দৌড়ে এগিয়ে রয়েছে মেয়েরা। ৮৮ হাজার ১৮০জন মেয়ে পরীক্ষা দিয়ে পাশ করেছে ৫৫ হাজার ৫৫৮ জন। পাশের হার ৬৩ দশমিক ০১ ভাগ। অপরদিকে ৯২ হাজার ৫৭২ জন ছেলে পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৪৯ হাজার ৩৬৭ জন। পাশের হার ৫৩ দশমিক ৩৩ ভাগ। এ বোর্ডে পাশ করা ১ লাখ ৪ হাজার ৯২৫ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস আহমেদ এসব তথ্য নিশ্চিৎ করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ