• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন |

সৈয়দপুরে ভোক্তা অধিকারের অভিযান: দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আজ ১৫ আগস্ট (শনিবার) পরিচালিত এ অভিযানে সুগন্ধি চিনিগুড়া চালের দাম বেশি রাখা এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানসূত্রে জানা যায়, শনিবার সৈয়দপুর উপজেলার বিচালী পট্টি, শহীদ ডা. জহুরুল হক রোড এবং প্রধান কাঁচামাল বাজারে এ তদারকি চালানো হয়। অভিযানকালে সুগন্ধি চাল, ডিম, কাঁচা সবজি ও কাঁচা মরিচসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও বিক্রয়মূল্য পর্যবেক্ষণ করা হয়।

তদারকিকালে মূল্যবৃদ্ধির অপরাধে একটি সুগন্ধি চিনিগুড়া চালের ব্যবসা প্রতিষ্ঠানকে ১২,০০০ টাকা এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার করে জিলাপি তৈরির অপরাধে একটি হোটেলকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা শেষে কর্মকর্তারা জানান, বাজারে বর্তমানে চাল, ডিম ও সবজিসহ নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অসাধু ব্যবসায়ীদের প্রতিরোধে এবং জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ