• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন |

ডোমারে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ডোমার প্রতিনিধি।। নীলফামারীর ডোমার বাজার বাটারমোড়ে আজ শনিবার  সকাল সাড়ে ১১ টায় ফ্যাসিষ্ট সরকারের হাজার কোটি টাকা লুটপাটের প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে  এলাকাবাসী।

বিদ্যুৎ গ্রাহক সমিতির সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুবের সভাপতিত্বে এ মানববন্ধন ও  বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য মাহফুজ হোসেন, এ্যাডভোকেট আসিফ ইকবাল মাহমুদ , ইলেকট্রেকশিয়ান নুরুজ্জামান বাবলা প্রমুখ। মানববন্ধন শেষে বাজারের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে এলাকা বাসী। 

ডোমার বিদ্যুৎ গ্রাহক সমিতির সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুব বলেন, সরকার চাকুরীজিবীদের আগে শ্রম নেয়,তারপর বেতন দেয়। এখানে উল্টো। বৈষম্য হচ্ছে না। সরকার কে ষ্টীম রোলার চালানো বন্ধ করতে হবে। আওয়ামী সরকারের ৩১ টি প্রকল্প বাতিল করেছে সরকার। এটাও বাতিল করতে হবে। 

রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য মাহফুজ হোসেন বলেন, জনস্বার্থ বিরোধী, হয়রানি মুলক প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করতে হবে। ডিমান্ড চার্জ,সার্ভিস চার্জ বাতিল করতে হবে। মিটার ভাড়া কতদিন ধরে নেওয়া হবে, তার সুনির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। প্রিপেইড মিটার ডাকাতি ছাড়া কিছুই নয়।কৃষক  কৃষি উপকরণ বাকীতে নিতে পারে, কিন্তু এখানে অগ্রীম টাকা দিয়ে নিতে হবে। এটা কি হতে পারে। কেউ এটা মেনে নেবে না। ভোটের আগে নেতাদের পাওয়া যায়। এখন প্রিপেইড মিটার স্থাপন করা নিয়ে তাদের পাওয়া যাচ্ছে না। তিনি জনসাধারণ কে আহবান জানিয়ে বলেন, নেসকোর লোক আপনাদের বাড়িতে যায় তাহলে প্রিপেইড মিটার লাগাতে দিবেন না। আপনারা লাগাতে বাধ্য নন। 

এ্যাডভোকেট আসিফ ইকবাল মাহমুদ  বলেন, প্রিপেইড মিটারে নানা রকম হিডেন চার্জ আছে। জরুরি মুহূর্তে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। সিন্ডিকেটের পকেট ভারী করার জন্য এ প্রকল্প নেওয়া হয়েছে। তারা লুটপাট করে বিদেশে চলে গেছে। বিল ব্যবস্থায় স্বচ্ছ ও জবাব দিহিতা মুলক করতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ