• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন |

নীলফামারী চেম্বারের নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহবুব সিনিয়র সহসভাপতি রাজ ও স্বপন

সিসি নিউজ।। নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচনে ৪ ভোটের ব্যবধানে মো. মাহবুব উর রহমান মাহবুব সভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে শহরের রাবেয়া বালিকা বিদ্যালয় নিকেতন কেন্দ্রে ভোট গ্রহন শেষে সন্ধ্যায় ওই ফলাফল ঘোষণা করা হয়। তিনি ২৮০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সোহেল পারভেজ পেয়েছেন ২৭৬ ভোট।
পদটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তিন জন। সভাপতি পদে নির্বাচিত মো. মাহবুব উর রহমান মাহবুব পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং দোকান মালিক সমিতির সভাপতি। একই পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সোহেল পারভেজ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নীলফামারী চেম্বার এবং কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি। সিনিয়র সহসভাপতি পদে ৩৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাজ কুমার পোদ্দার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সালেহ সোহেল রানা পেয়েছেন ২১৪ ভোট। সহসভাপতি পদে ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আকতার হোসেন স্বপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফরহানুল হক ১৩১ ভোট পেয়েছেন। নির্বাচনে সাধারণ গ্রুপে ১২জন সদস্যের মধ্যে নির্বাচিত হয়েছেন মো. গোলাম মোস্তফা রঞ্জু, মো. মুক্তার হোসেন, সুশান্ত কুমার, মো. হাসানুজ্জামান, মো. তারিকুল আলম, তাপস কুমার সাহা, মো. মনিরুজ্জামান চৌধুরী, মো. রেজওয়ান আহমেদ, মো. সাকিল আহমেদ, মো. আকিবুর রহমান, মো. মশগুল ইসলাম, মো. মাহবুবর রহমান মনি। এ পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ১৮ জন প্রার্থী। সহযোগি সদস্য গ্রুপে নির্বাচিত হয়েছেন মো. আবুল কালাম মিঠু, মোহাম্মদ মমতাজ, মোবাশ্বের আলম প্রিন্স, মো. মতিয়ার রহমান, মো. আজিজুল ইসলাম। এ পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন আট জন প্রার্থী। নির্বাচনে ৬৮৪ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ৫৯০ জন। প্রদত্ব ভোটের মধে ১০ ভোট বাতিল হয়েছে।
নির্বাচনী বোর্ডের প্রধান আবু মোহাম্মদ সোয়েম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ’কোন ধরণের প্রতিবন্ধকতা ছাড়াই প্রভাবমুক্ত থেকে নিস্বার্থভাবে এবং স্বচ্ছতার সাথে এ নির্বাচন সম্পন্ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ