• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন |

বিরোধীদল সারের কৃত্রিম সংকট তৈরী করে সরকারের ইমেজ নষ্ট করতে চায়: প্রতিমন্ত্রী

সিসি নিউজ।। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি), বিরোধীদল কৃত্তিম ভাবে সারের সংকট তৈরী করে সরকারের ইমেজ নষ্ট করতে চায়। যত সারের ডিলার বিগত আওয়ামীলীগ সরকারের আমলে নিয়োগ দেয়া হয়েছে। সেই আমল থেকে বাপ দাদারা মিলে তারা করতেই আছে। আমরা আগের ডিলার বাতিল না করে শূন্য পদে ডিলার নিয়োগের ২য় পরিপত্র দিয়েছি। ৩য় পরিপত্রের সময় বাড়িয়ে দিয়ে প্রতি ইউনিয়নে ইউএনওর মাধ্যমে একজন করে ডিলার নিয়োগ করা হবে। যার মাধ্যমে জনগণ সহজেই সার পায়। কেউ যেন বেশী দামে সার বিক্রি করতে না পারে সেজন্য আমরা আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষন করেন।
আজ বুধবার বিকেল ৫টায় নীলফামারী ডোমারের চিলাহাটিতে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ২০২৭ সালে আমরা তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবই। যা আমাদের নির্বাচনী কমিটমেন্ট, যার মধ্য দিয়ে উত্তরাঞ্চলের আমাদের কয়েক লক্ষ মানুষ তাদের দীর্ঘদিন দুঃখ দুর্দশা লাঘব করবে। আমাদের এই এলাকা মানুষ যেন স্বাচ্ছন্দ্যে কৃষি কাজ করতে পারেন, মাছ চাষ করতে পারেন, হাঁস চাষ করতে পারেন, সেইভাবে আমরা এই এলাকাগুলোকে মানুষকে স্বাবলম্বী করে তুলব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ