নীলফামারীতে বিজিবির উদ্যোগে সীমান্ত এলাকার ২৭ যুবককে প্রশিক্ষণ প্রদান

সিসি নিউজ।। সীমান্তবর্তী এলাকার যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করে আত্মকর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬বিজিবি) এর উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল ফোন ও হার্ডওয়ার সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল তাইফুর হাসান মাহমুদ।
প্রশিক্ষণ কর্মসূচিতে সীমান্তবর্তী এলাকার বাছাইকৃত ২৭ জন যুবক অংশগ্রহণ করেন। মোবাইল ফোন ও হার্ডওয়্যার সার্ভিসিং বিষয়ে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণে সেরা নির্বাচিত তিনজনকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।

Posted

in

by

Tags: