• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন, টাস্কফোর্সের অভিযানে ১৬ নৌকা ও ৪ খননযন্ত্র ধ্বংস

সিসি নিউজ।। তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের টাস্কফোর্স। আজ মঙ্গলবার বিকেলে নদীর একাধিক পয়েন্টে এ অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। এ সময় নদী থেকে পাথর উত্তোলনে ব্যবহৃত ১৬টি নৌকা ও ৪টি খননযন্ত্র ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।

নদীপারের বাসিন্দা কাওসার আলী জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নৌকা ও যন্ত্রের মাধ্যমে তিস্তার বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে পাথর তুলে আসছিলেন। ফলে নদীর তলদেশে গর্তের সৃষ্টি হয়েছে। এতে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং নদী তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি বহুগুণ বেড়ে গেলেও চক্রটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করছেই।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, ‘অভিযানকালে নদী থেকে পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা ও খননযন্ত্রগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। এছাড়াও পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের তালিকা তৈরির কাজ চলছে। তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে অভিযানে অংশ নেন রংপুর বিজিবির মেজর জুলকার নাঈন ও ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ