• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন |

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

সিসি নিউজ।। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের মহাশালীতে দেশের ৫১তম পাবলিক বিশ্ববিদ্যালয় ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
​মহাশালীর নির্ধারণ করা প্রায় ৮৬ একর জমিতে প্রশাসনিক প্রক্রিয়া ও জমি অধিগ্রহণ সংক্রান্ত প্রাথমিক কার্যক্রম সমাপ্তির পর আনুষ্ঠানিকভাবে এই ফলক উন্মোচন করা হয়। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই বিশ্ববিদ্যালয় উদ্বোধনের মাধ্যমে ঠাকুরগাঁওসহ পুরো উত্তরবঙ্গের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হলো।
​ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে মহামান্য রাষ্ট্রপতি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের তরুণ প্রজন্মের উচ্চশিক্ষা নিশ্চিতকরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে এক যুগান্তকারী ভূমিকা পালন করবে। গুণগত শিক্ষা ও গবেষণার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপান্তর করতে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি,  বিশ্ববিদ্যালয়ের সকল সদস্য,  জেলা প্রশাসক, জেলা পুলিশ, ও সুশীল সমাজের সকলে উপস্থিত ছিলেন।
​সমাবেশে বক্তব্য প্রদান ও জনগণের সঙ্গে কুশল বিনিময় শেষে দুপুর ২টার দিকে মহামান্য রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশ্যে ঠাকুরগাঁও ত্যাগ করবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ